• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে দায়সারাভাবে পালিত হলো জাতীয় ভোটার দিবস

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ রবিবার, ২ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দায়সারাভাবে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৫। দিবসটি উদযাপনে আলোচনা সভা না করেই উপজেলা পরিষদ চত্বরে শুধু র‍্যালির ফটোসেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে রোববার(২ মার্চ) জাতীয় ভোটার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সকাল ১০টায় শুভ উদ্বোধন ও র‍্যালি, সাড়ে ১০টায় ভোটার সেবা কার্যক্রম এবং সকাল ১১টায় আলোচনা সভার কথা উল্লেখ করা হয়। কিন্তু আলোচনা সভা না করেই শুধু র‍্যালির ফটোসেশন করে নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা জানান, নির্বাচন কর্মকর্তাকে আলোচনা সভা আয়োজন করতে বলা হয়েছিল। কেন আলোচনা হয়নি, সেব্যাপারে খোঁজ নিচ্ছি।

এবিষয়ে উপজেলা জাতীয় ভোটার দিবস উদযাপন কমিটি’র সদস্য সচিব ও উপজেলা নির্বাচন অফিসার(ভারপ্রাপ্ত) রুহুল আমিন চাকলাদার আলোচনা সভা না করার বিষয়টি স্বীকার করে বলেন, ভোটার তালিকা হালনাগাদের টিম আসার কারণে ব্যস্ত ছিলাম। এ কারণে আলোচনা সভা করা হয়নি।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category