• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বাধীন মিয়া(৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার(২১ ডিসেম্বর) রাতে উলিপুর পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাধীন পৌরসভার নারিকেলবাড়ি ব্যাপারিপাড়া গ্রামের নুরুল হক সরকারের ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলায় স্বাধীন মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর থেকেই পলাতক ছিলেন তিনি। শনিবার (২১ ডিসেম্বর) রাতে উলিপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম, কং হারুন অর রশীদ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের সাব রেজিস্ট্রার অফিসের সামন থেকে তাকে গ্রেপ্তার করে।

রোববার(২২ ডিসেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category