• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে গর্তের পানিতে ডুবে হুজাইফা ইসলাম (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের নারিকেল বাড়ী খেওয়ার পাড় এলাকায়। হুজাইফা ওই এলাকার জিয়াদুল ইসলামের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে ওই শিশু বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে আশেপাশে খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বাড়ির পার্শ্বে গর্তের পানিতে ওই শিশুকে ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউডি মামলা করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category