• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার(২৭ এপ্রিল) বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নে।

জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো নেশাগ্রস্থ বখাটে যুবক মাঈদুল ইসলাম(২১)। ঘটনার দিন বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আবারো প্রেমের প্রস্তাব দিলে ওই শিক্ষার্থী তা প্রত্যাখ্যান করে। এরপর বখাটে যুবক মাঈদুল ওই শিক্ষার্থীকে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত মাঈদুল ইসলাম থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামের কুমারপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশিদ জানান, ওই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে গিয়ে ওই শিক্ষার্থীর খোঁজ খবর নেয়া হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category