• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ফাঁস দিয়ে অপ্রকৃতিস্থ শাহাবুদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্ল্যাহ নালার পাড় রেলওয়ে ব্রীজে। নিহত শাহাবুদ্দিন ওই ইউনিয়নের শ্রীবল্লভ কবিরাজপাড়া গ্রামের মৃত কেতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শাহাবুদ্দিন দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে রাতে যেকোন সময় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিলে আশা লোকজন তাকে রেলওয়ে ব্রীজের বীমের সাথে তার ঝুঁঁলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয় লোকজন উলিপুর থানা পুলিশ ও লালমনিরহাট রেলওয়ে পুলিশকে খবর দেয়। লালমনিরহাট রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ মাটিতে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরিবার ও এলাকাবাসীর অনুরোধে পুলিশ লাশ ময়না তদন্ত ছাড়াই পারিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করে।
লালমনিরহাট রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ ফেরদৌস আলী বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়।

উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান বলেন, ঘটনাটি ঘটেছে রেলওয়ে ব্রীজে বিষয়টি তারা দেখতেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category