• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৭৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেবলকৃষ্ণ এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছে ভূক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ এলাকায় পানি প্রবাহের জন্য একটি ব্রিজ রয়েছে। ব্রিজের পশ্চিম পাশে ওই এলাকার শুকুর আলীর (৬৫) পুকুর ও জমি রয়েছে।
তিনি জমির কিছু অংশে বসত বাড়ি নির্মানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন থেকে ব্রিজ দিয়ে বন্যার পানি নিস্কাশন হয়ে আসছে।

পানি প্রবাহ সচল রাখতে ও এলাকাবাসীর সুবিধার জন্য শুকুর আলী তিন শতক জমি দিয়ে দেন। সম্প্রতি ব্রিজের বিশ গজ পাশে ওই ইউনিয়নের নাগদাহ এলাকার গোলাপ উদ্দিনের ছেলে রুহুল আমীন (৬০) মাটি ভরাট করে।
ফলে পানি প্রবাহের মুখ বন্ধ হয়ে যায়। ব্রিজের মুখ করে দেয়ার কারনে পানি প্রবাহ বন্ধ হয়ে ওই এলাকার শত শত একর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রিজের পাশে থাকা বাড়ি ঘরের ক্ষতির আশংকা রয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে শুকুর আলী বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগ কারী শুকুর আলী বলেন, ব্রিজের মুখের পাশে মাটি ভরাট করায় স্বাভাবিক পানি প্রবাহের ব্যঘাত ঘটতে পারে। পরবর্তীতে বৃষ্টি শুরু হলে পানি জমে ব্যাপক আবাদী জমির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছি।

এ বিষয়ে ব্রিজের পাশে মাটি ভরাটকারী রুহুল আমীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জায়গায় মাছ চাষ করার জন্য আমি মাটি ভরাট করে পার বেঁধেছি মাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category