• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে দুই দস্যুতাকারী গ্রেফতার

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মামলার ৩ ঘন্টার মধ্যে মোঃ আকাশ মিয়া(১৯) ও বিপ্লব মিয়া (২০) নামের দুই দস্যুতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারের পশ্চিম পার্শ্বে “ছ” মিল সংলগ্ন ব্যবসায়ী আক্কাছ আলীর ভাংড়ীর দোকানে গত ১০ নভেম্বর গভীর রাতে অজ্ঞাত নামীয় ২জন ব্যক্তি এসে দোকানে থাকা আক্কাছ আলীর পুত্র মোঃ নাজমুল হুদা (১৪)কে ডেকে দোকানের ভিতরে জোরপূর্বক প্রবেশ করে। এবং বাহিরে আরো অজ্ঞাতনামীয় ২ জন ব্যক্তি দাড়িয়ে থাকে।তারা অতর্কিতভাবে নাজমুলকে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থাকা ৩০ হাজার টাকা নিয়ে নাজমুলকে হাত-পা বেধে দোকানে রাখে। পরে দোকান থেকে দস্যুতাকারীরা দ্রুত চলে যাওয়ার সময় তাদের একটি মোবাইল ও একজোড়া সেন্ডেল জুতা ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় রোববার(১৩ নভেম্বর) রাতে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই দস্যুতাকারীকে গ্রেফতার করেন।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন জানান, অভিযুক্তদের ফেলে আসা মোবাইল ফোনের সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের মুকুল মিয়ার পুত্র মোঃ আকাশ মিয়া(১৯) ও মৃত রমজান আলীর পুত্র বিপ্লব মিয়া (২০) নামের দুই দস্যুতাকারীকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

সোমবার(১৪ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক দুই আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category