• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

উলিপুরে ৩ বছর সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক, অবশেষে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
৩ বছর সাজার ভয়ে ৮ বছর ভিক্ষুক সেজে পলাতক থাকার পর মোঃ চাঁন মিয়া (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার হায়াৎখা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উলিপুর পৌরশহরের গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ায় গত ২০১৫ সালে বিজ্ঞ আদালত অভিযুক্ত মোঃ চাঁন মিয়াকে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে আসামী বিভিন্ন জেলায় ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর থেকে পলাতক ছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে রোববার(১৭ ডিসেম্বর) বিকেলে উলিপুর থানার এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে রংপুর নগরীর লালবাগ এলাকায় ভিক্ষা করার সময় চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়।

সোমবার(১৮ ডিসেম্বর) সকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category