• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

একত্রিশ দফাই দেশের মানুষের মুক্তির সনদ-দুলু

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জুন, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার
দুলু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফাই এদেশের
মানুষের মুক্তি সনদ। এর মধ্যেই বাংলাদেশের কৃষক, শ্রমিক, আইনজীবি,
বিচারব্যবস্থা, কৃষি, সংস্কৃতিসহ সব সমস্যার সমাধান রয়েছে। বিএনপি
ক্ষমতায় গেলে এই একত্রিশ দফার মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। বিভিন্ন দলের কাছ
থেকে অন্তবর্তী সরকার সংস্কারের প্রস্তাব নিচ্ছে। তারেক রহমানের দেয়া একত্রিশ
দফা নিলেই তো সংস্কার হয়ে যায়। আওয়ামী সরকার বিগত ১৬ বছরে রাষ্ট্র
কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি
সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা ষোষণা
করেছেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের ম‚ল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে।
তিনি শনিবার বিকালে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাইপাস চত্ত¡রে উপজেলা
ও বনপাড়া পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে
এসব কথা বলেন। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের
সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান
বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল
আজিজ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম
আহবায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন ও
সাইফুল ইসলাম আফতাব, সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের
সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার
হোসেন তুষার, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের, লুৎফর রহমান ও
অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা বিএনপির
সাবেক যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবিএম ইকবাল হোসেন রাজু।
তিনি বলেন, দেশের জনগণ চারটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। বিনা
ভোটে আওয়ামীলীগ অযোগ্য লোককে এমটি নির্বাচিত করেছে। ৫ আগষ্টের
আগে আমি মিছিল করার লোক খুঁজে পাইনি। এখন আমি নিজেই যেন
মিছিলে জায়গা পাই না। এতো হাইব্রিড এসে ভীড় করেছে দলে। কিন্তু
আওয়ামীলীগের পতনের আগে মঞ্চে বসার লোক পাইনি। এই বনপাড়ার মাটিতে
উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে
দিবালোকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকান্ডের বিচার নিশ্চিতের চেষ্টা
করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category