• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

এতিম শিশুদের মুখে হাসি ফুটালো জনতার ঈশ্বরগঞ্জ

দিনকাল বিডি ২৪ / ৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মো শরিফুল আলম , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৪০ জন এতিম ও সুবিধা বঞ্চিত শিশু ঈদ উপহার হিসেবে পায়জামা-পাঞ্জাবি ও মেয়ে শিশুদেরকে ফ্রক, সালোয়ার কামিজ,থ্রি-পিস পেয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ এই ঈদ উপহার বিতরণ করেছে ।

জনতার ঈশ্বরগঞ্জ ২০২১ সালে প্রতিষ্ঠার লাভের পর থেকে সংগঠনটি একঝাঁক তরুণ-তরুণীকে সঙ্গে নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন মানবসেবা মূলক কাজ করে চলেছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার অসহায় এতিম ছাত্রদের মাঝে বিনামূল্যে ঈদ উপহার বিতরণ করে জনতার ঈশ্বরগঞ্জ টিম। এতিম শিশুদের মাঝে পায়জামা-পাঞ্জাবি ও মেয়েদের নানারকম পোশাক বিতরণ করে সংগঠনটি।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন মো. এহছানুল হক, মডারেটর আরিফুল হক, শরিফুল আলম,শাহ্ আলম কৌশিক, পারভেজ,মাসুম ও কুল্লাপাড়া মদিনাতুল উলূম নূরানীয়া হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার মুহতামীমহাফেজ মাওঃ হাবিবউল্লাহ মাহমুদী, সহকারী হাফেজ মো মাসুম বিল্লাহ প্রমুখ। ঈদ উপহার বিতরণকালের মাদ্রাসার মুহতামিমসহ সকল শিক্ষক স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ’র ভূয়সী প্রশংসা করে তাদের মঙ্গল কামনা করেন।

জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন,’ সংগঠনের সকল সদস্যদের ত্যাগ ও সেবার মনোভাবের কারণে এ সংগঠনটির পুরো উপজেলার মানুষ এমনকি দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রশংসিত হচ্ছে। এভাবেই এগিয়ে যাবে মানবতার সেবা,এগিয়ে যাবে জনতার ঈশ্বরগঞ্জ। আসলে মানবতার সেবায় আমরা যা করি তা আসে হৃদয় থেকে, আত্মতৃপ্তির জায়গা থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category