• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে- পার্বতীপুরের খোলাহাটি ডিগ্রি কলেজ

দিনকাল বিডি ২৪ / ৩১২ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জুলাই, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খোলাহাটি সেনানিবাস সংলগ্ন এলাকায় এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “খোলাহাটি ডিগ্রি কলেজ”। যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনগ্রসর এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে শিক্ষার্থীদের করছে আলোকিত। ১৯৯৪ ইং সালে এলাকার একজন সমাজ সেবক ও দানশীল ব্যক্তি আলহাজ্ব সাজেদুর রহমান দফাদার এই কলেজটি প্রতিষ্ঠা করেন। পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে কলেজটি বর্তমানে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে রূপলাভ করেছে। এই কলেজটিতে অনার্স সহ বিভিন্ন বিভাগ ও শ্রেণীতে অধ্যায়ন করছে তিন হাজার ছাত্র-ছাত্রী। শিক্ষক-কর্মচারী রয়েছে ৭৮ জন। পরীক্ষার ফলাফল সন্তোষজনক। চলতি সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজটি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও এখানকার অধ্যক্ষ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হবার গৌরব অর্জন করেছেন।

পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খোলাহাটি প্রসিদ্ধ একটি স্থান,হারিয়ে যাওয়া লুপ্ত শহর। এক সময় স্থানটি ছিল জাঁকজমকপূর্ণ। কালের গর্ভে তা হারিয়ে গিয়েছিল। আবারও জেগে ওঠেছে হারিয়ে যাওয়া সেই লুপ্ত শহর। প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে। গড়ে উঠেছে খোলাহাটি ডিগ্রি কলেজের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠানটি অনগ্রসর এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়েছে। প্রতিষ্ঠা করা হয়েছে সেনানিবাস,স্কুল-কলেজ,হাট-বাজার,ব্যবসা প্রতিষ্ঠান। সব মিলিয়ে খোলাহাটি এখন একটি মিনি শহরে পরিনত হয়েছে। পার্বতীপুর-রংপুর সড়কের গাঁ-ঘেঁষে খোলাহাটি ডিগ্রি কলেজের অবস্থান।

স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কথা হয় কলেজের অধ্যক্ষ মবিদুল ইসলাম ও এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী মোঃ মহসীন আলী রয়েল এর সাথে। তাঁরা বলেন,প্রায় পাঁচ একর জমির উপরে প্রতিষ্ঠিত কলেজটি পার্বতীপুর উপজেলা সদর থেকে বেশ দুরে হলেও শিক্ষার মান সন্তোষ জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category