• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :কক্সবাজারের উখিয়ায় অপহৃত স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গত ৭ এপ্রিল নগরীর লালখান বাজারে এই অভিযান চালায় র‌্যাব-৭।

র‌্যাব সূত্র জানায়, প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারী উখিয়ার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে বখাটে মো. শাহিন আলমসহ তার ৩/৪ জন সহযোগী। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা মামলা দায়ের করে। অপহৃত স্কুল ছাত্রীকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে ভিকটিমের পরিবার।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অপহরণকারী মো. শাহিন আলম চট্টগ্রামের লালখান বাজার এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৬ এপ্রিল দেড় টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী শাহিন আলম (২১) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কবল থেকে অপহরণের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহীন উখিয়া লম্বরী পাড়ার ইউসুফ আলীর পুত্র। সে অপহরণ করার কথা নিজে অকপটে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মামলা রুজু হওয়ার পর আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলো।
তাকে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category