• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কমলগঞ্জে চুক্তি করে মুক্তিযোদ্ধার স্বীকৃতি প্রদানের অভিযোগ উঠেছে এক মুক্তিযুদ্ধার সন্তানের বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ২৭১ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এক মুক্তিযোদ্ধার সন্তান কর্তর্ৃক অপর এক মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানদের ষ্টাম্পে চুক্তি করে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধার সন্তানদের স্বীকৃতি দেয়ার কথ। ঘটনাটি এলাকা জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি করে। জানাযায়, কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আরজদ আলীর সন্তান আলী হোসেনে বিরুদ্ধে চুক্তিভিত্তিক টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার সনদ এবং ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে ও খোঁজ নিয়ে জানা যায়, কমলগঞ্জের ৫ নং সদর ইউনিয়নের বনগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা শহীদ সুবেদার মোঃ আইয়ুর আলী চৌধুরীর ৭ ছেলে মেয়েরা মুক্তিযুদ্ধের এত ৪৭ বছর পরেও কোন প্রকার সুযোগ সুবিধা পাচ্ছিলেন না। এক পর্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আরজদ আলীর ছেলে আলী হোসেন এর বনগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা শহীদ সুবেদার মোঃ আইয়ুর আলী চৌধুরীর ৭ সন্তানকে মুক্তিযোদ্ধার সনদ এবং ভাতা সহ সকল সুযোগ সুবিধা পাইয়ে দিবেন। এরজন্য ৩শত টাকা রেভিনিউ ষ্টাপে ৪ টাকার চুক্তিপত্র করেন।

এদিকে চুক্তিপত্র আরো উল্লেখ্য করেছেন, সুবেদার আইয়ুব আলীর ৭ ছেলে মেয়ের নামীয় ব্যাংক একাউন্টে মুক্তিযোদ্ধার ভাতার টাকা আসার পূর্ব পর্যন্ত তিনি কোন প্রকার টাকা নিবেন না। এই চুক্তি পত্রের কথা আলী হোসেনের সাথে আলাপ করলে তিনি মুক্তিযোদ্ধা সন্তানদের অর্থের বিনিময়ে সুযোগ—সুবিধা পাইয়ে দেয়ার চুক্তির কথা স্বীকার করে বলেন,তাদের জন্য কাজ করতে গিয়ে আমার যে,মন্ত্রনালয়ে আসা—যাওয়ার খরচ হবে সেই টাকাই দাবী করেছি।

আমিতো এছাড়া আর কোন টাকা নেইনি। তাদেরকে স্বীকৃতি আদায় করে দিতে না পারলে তো তাদের কোন টাকা খরচ হবেনা। এই ঘটনাটি এলাকায় জানাজানি হলে সর্বত্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিশ্চুক এক মুক্তিযোদ্ধা প্রতিক্রিয়া ব্যক্তকরে বলেন, এই জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম। স্বাধীনতার ৪৭ বছর পর দেখতে হচ্ছে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি সহ সহযোগিতা পাওয়া কথা।

এ বিষয়ে আলাপকালে মুক্তিযুদ্ধার সন্তান আলী হোসেন চুক্তি করে মুক্তিযুদ্ধের স্বীকৃতি পাওয়ার কথা স্বামী করে বলেন,উনারা শহিদ মুক্তিযুদ্ধের পরিবার তাই আমি সহযোগিতা করেছি। এছাড়াও বলেন ঘর থেকে বের হলেই টাকা লাগে তাই এই চুক্তিপত্র করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category