শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি।
কাওরাইদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবদলের সভাপতি শফিক
কারাগার থেকে মুক্তি পাওয়ায় তার গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মো. শফিকুল ইসলাম ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ করে কাওরাইদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি বলেন,
বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ও চাঁদাবাজী, সন্ত্রাসী, দখলদারিত্ব, অপহরণ ও লুটপাটের মাধ্যমে সাধারণ মানুষ সহ ভিন্নমতের রাজনৈতিক নেতা কর্মীদের বাড়িঘর সহ ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুরে লিপ্ত ছিল।
একইভাবে ৫ই আগস্ট স্বৈরশাসক পতনের পর থেকে আত্মগোপনে থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র ও হামলা করে যাচ্ছে। নিজেরাই নিজেদের বাড়িঘরে হামলা করে মামলার ষড়যন্ত্র করছে। বিএনপি নেতা কর্মীদের মামলার ফাঁদে ফেলে ষড়যন্ত্রের পায়তারা করে যাচ্ছে।
অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি জানানো হয় সংশ্লিষ্ট প্রশাসনের নিকট।