• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

কালাইয়ে বর্ণিল আয়োজনে ওয়ালটন ডে পালিত

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

মোঃ ফারুক হোসেন। জয়পুরহাট কালাই প্রতিনিধি

দেশের জনপ্রিয় মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন’র জন্মদিন উপলক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে উদযাপিত হয়েছে ওয়ালটন ডে।

দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় ওয়ালটন এর পরিবেশক ইয়া ইলেকট্রনিকস এর উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরু হয়।

ইয়া ইলেকট্রনিকস এর সামনে থেকে
ব্যানার ফেষ্টুন সহ একটি বর্ণাঢ্য র‌্যালি কালাই-বগুড়া মহাসড়ক প্রদক্ষিন শেষে বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং এতিমখানায় মিষ্টি বিতরণ করা হয়। পরে ওয়ালটনের শোরুমের এসে আনুষ্ঠানিক ভাবে কেক কাটা ও আলোচনা সভা হয়।

ওয়ালটনের কালাই উপজেলার একমাত্র পরিবেশক ইয়া ইলেকট্রনিকস এর সত্বাধিকারী আবু ইউসুফ মো: মাহবুবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিষ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ওয়ালটনের দিনাজপুর জোনের এরিয়া মেনেজার মেহেদী হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির তালুকদার,ফিরোজ হোসেন,মোশাররফ হোসেন, আসিফ আহমেদ ও সমাজ সেবক আসাদুজ্জামান নয়ন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category