• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

কালাইয়ের উদয়পুরে বিএনপির সোহার্দ্য সম্প্রীতি সমাবেশে মানুষের ঢল

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

কালাই প্রতিনিধিঃ মোঃ ফারুক হোসেন

গত ১৬ টি বছর স্বৈরাচার খুনি হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছিল । এছাড়াও জান ও মালের কোন নিরাপত্তা ছিল না। তারা গত ১৬টি বছরের বিএনপির চেয়ারপার্সন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। জয়পুরহাটের কালাইয়ে উদয়পুর ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলার ২ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে আজ দেশের মাটিতে অবস্থান করতে দেওয়া হয়নি । শুধু তাই নয় দেশের লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগার ভর্তি করা হয়েছিল । গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি হাসিনার পতন হয়েছে।

সোমবার (৯সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি বর্তমান সদস্য আব্দুল গফুর মন্ডল,জয়পুরহাট জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি বর্তমান সদস্য আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপি’র সদস্য আলী আহসান মুক্তা, বিএনপি নেতা আব্দুস সামাদ বাবুসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category