• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কালাইয়ে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ইউএনওর অভিযান

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

কালাই সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রি বন্ধে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার উদয়পুর ইউনিয়নের ভাটাহার গ্রামে অভিযান পরিচালনা করেন তিনি।

জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার তেলিহার ভাটাহার গ্রামের প্রভাবশালী জিয়াউর রহমান প্রশাসনকে তোয়াক্কা না করে তার মালাকানাধীন বান পুকুর সংস্কারের নামে ১০-১২ ফুট গভীর করে অবৈধভাবে মাটি খনন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল একই গ্রামের উলিউল্লাহসহ স্থানীয় একটি চক্র।

এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত ঘটনাস্থলে উপস্থিত হলে দুষ্কৃতিকারীরা তাঁর উপস্থিতি টেরপেয়ে মাটি বহনকারী ট্রাক্টর ও মাটি খননযন্ত্র স্কেভেটর রেখেই পালিয়ে যায়। চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব না হওয়ায় অবৈধ ভাবে পুকুরের মাটি খনন ও বিক্রির দায়ে তাদের ট্রাক্টর ও খননযন্ত্র অকেজো করা হয়।

এছাড়াও একইদিনে উপজেলার পুনুট ইউনিয়নের পাঁচপাইকা গ্রামে অবৈধভাবে পুকুর খননের দায়ে মাটি বহনকারী গাড়ি অকেজো এবং ৩ টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, নিয়ম অনুযায়ী প্রসাশনের অনুমতি না নিয়ে কেউ পুকুর সংস্কার করতে পারবেনা। আইন না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে পুকুর খনন বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category