• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নিরব, প্রার্থীদের দৌড়ঝাঁপ

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

কালাই প্রতিনিধিঃ মোঃ ফারুক হোসেন:
আগামী ৮মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলা। যত সময় ঘনিয়ে আসছে ততই প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে উঠছে প্রার্থীরা। এ ছাড়াও নির্বাচনকে ঘিরে উপজেলার হাট বাজার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, অফিস আদালতসহ বিভিন্ন জনবহল জায়গায় সর্বত্র চলছে নির্বাচনী আলাপ আলোচনা তর্ক-বির্তক। কে হতে পারে চেয়ারম্যান, পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান।

এদিকে এ উপজেলার সাধারন ভোটারা জানান, বিএনপির দূর্গ হিসেবে খ্যাত জয়পুরহাট ২আসনে কালাই উপজেলায় দেশের রাজনৈতিক বিরোধী দলসহ কোন রাজনৈতিক দলই ভোটে অংশগ্রহন না করার কারনে এ নির্বাচন প্রশ্নবিদ্ধ থাকলেও দলীয় প্রতীক ছাড়া সাধারন ভোটাররা অনেকটা খুশি।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, এ উপজেলার মোট আয়তন ১৬৬.৩ বর্গ কিলোমিটার ( ৬৪.২ বর্গমাইল) পাঁচটি উইনিয়ন এবং একটি পৌরসভা। ভোটার সংখ্যা ১লক্ষ ২১হাজার ৩১জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫৯হাজার ৫শ ৪৩জন অন্যদিকে মহিলা ভোটার ৬১হাজার ৯শ ৫৬জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৭।

ইতিমধ্যে এ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন।

এসবের মধ্যে যারা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এবং বর্তমান জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মাত্রাই ইউনিয়ন চেয়ারম্যান আ.ন. ম শওকত হাবিব তালুকদার লজিকের সহধর্মিনী ও মাত্রাই ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিসেস সাবিনা হাবিব তালুকদার।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে কালাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছানোয়ার হোসেন ছানা, উপজেলা যুবলীগের সহ সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জহুরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, পৌরসভার যুবলীগের সাবেক আহব্বায়ক মো. গোলাম মোস্তফা, জিন্দারপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ইউসুব আলী সাজু এবং মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক আতাউর রহমান খশরু তালুকদার।

এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মরিয়ম নেছা স্বপ্না এবং উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেরি আক্তার।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে কালাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল কবির জানান, দলীয় সিন্ধান্ত ও যোগাযোগ না করার কারনে তারা কোন পার্থী দেন নাই।

কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান জানান, কোন রাজনৈতিক দল বা স্বতন্ত্র পার্থী না থাকলেও ভোটাররা অত্যন্ত আনন্দের সাথে গভীর আগ্রহ হয়ে আছে আগামী ৮মে ভোট দেয়ার জন্য।

জয়পুরহাট ২আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা জানান, এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে জনগন ভোট দিতে অনীহা প্রকাশ করার কারনে দলীয় প্রতীক তুলে দিয়ে জনগনকে আবারও ধোঁকা বানাতে নিজেদের দলীয় নেতাদের বিজয়ী করার জন্য নতুন করে তামাশা সৃষ্টি করছে। এজন্যই তারা কেন্দ্রের নির্দেশে কোন পার্থী দেয় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category