• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে ডাকাত দল দিবাগত রাতে প্রাচীর টপকে বাড়িতে ঢুকে স্বর্ণলঙ্কার সহ লক্ষাধিক টাকা লুটপাত।

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

জয়পুরহাটের কালাই উপজেলার চরবাখরা গ্রামে তছিমদ্দিন ফকির নামের এক গৃহস্বামীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৫ অক্টোবর) দিবাগত গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সদস্যদের মারপিট করে গরু, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতির সময় নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দুটার দিকে প্রাচীর টপকে ডাকাতের দল বাখরা গ্রামের তছিমদ্দিনের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট করে ডাকাতি শুরু করে। প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতিকালে ডাকাতরা প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪ টি গরু, নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও বাড়ির যাবতীয় মালামাল লুট করে। এসময় বাড়ির এক গৃহবধূকে নির্যাতনেরও অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদের মারপিটে আহত গৃহস্বামীর স্ত্রী রোকেয়া বেগম (৬৫), বড় ছেলে গোলাম মোস্তফা (৪২) ও নাতনি মিম্মাকে (১৫) কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছোট ছেলের স্ত্রী মালা বেগমকে (২৫) জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তছিমদ্দিনের ছোট ছেলে এরশাদ হোসেন বলেন, তিনি গভীর নলকূপ পাহারায় থাকা অবস্থায় শুক্রবার রাতে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়িতে তার বাবা ও বড় ভাইসহ সাতজন সদস্য ছিল। ডাকাতের দল প্রাচীর টপকে রাত দুটার দিকে তাদের বাড়িতে ঢুকে ৫টি গরু নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, কানের সোনার দুল এবং চাল-ডালসহ যাবতীয় জিনিষপত্র লুট করে নিয়ে যায়। ডাকাতরা তার স্ত্রীকে নির্যাতন করে।

বাধা দিতে গিয়ে বড় ভাই, মা ও ভাতিজি ডাকাতদের মারপিটে আহত হয়। আহতদের কালাই ও জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, ডাকাতির বিষয়টি জানতে পেড়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ মালমাল উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category