• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কালাইয়ে সোনালী আমন ধান কাটার পাশাপাশি আলু রোপণে ব্যস্ত কৃষক।

দিনকাল বিডি ২৪ / ১৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

কালাই প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।

আলু উৎপাদনের জন্য প্রসিদ্ধ উপজেলা জয়পুরহাটের কালাই উপজেলা। সোনালী আমন ধান কাটার পাশাপাশি এখন আলু রোপণের কাজে ব্যস্ত কৃষকরা। জানা গেছে, আলু উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হিসেবে পরিচিত জয়পুরহাট জেলা । এ জেলার কালাই উপজেলার উৎপাদিত আলু দেশের চাহিদা মিটিয়ে, বিভিন্ন দেশও বিদেশে রপ্তানি করা হয়।
এছাড়াও উপজেলায় বিভিন্ন এলাকায় ইতোমধ্যে আগাম জাতের আলু লাগানো শেষ হয়েছে। এখন চলছে অন্যান্য জাতের আলু লাগানোর কাজ। চলতি ২০২৪ -২৫ রবি মৌসুমে উপজেলায় ১০ হাজার৭০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এবার আলুর বীজ এবং সারের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। এতে এ উপজেলায় কিছুটা কমতে পারে আলু চাষ। এখন জমিতে চাষ করা সেই আলুতেই আগামী দিনের স্বপ্ন দেখছে কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার সহ মাঠে মাঠে চাষিরা এখন আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন।কেউ চাষ দেওয়ার আগে,জমিতে জৈব এবং রাসায়নিক সার ছিটিয়ে নিচ্ছেন।কেউ কেউ মেসি বা পাওয়ার টিলার দিয়ে আলু রোপনের জন্য জমি প্রস্তুত করছেন।কেউবা রোপণ করছেন । আবার কেউ জমিতে সেচ দিচ্ছেন। এ কাজের চাপে তাদের দম ফেলানোর সময় নেই কালাই উপজেলার কৃষকদের।
কয়েকজন কৃষকরা বলছেন, অন্য বছরের চেয়ে এবছর আলু চাষে বিঘাপ্রতি উৎপাদন খরচ বেড়েছে ১৫ থেকে ২০ হাজার টাকা। কারণ হিসেবে কৃষি উপকরণ সহ শ্রমিকের পাশাপাশি জমি লিজ ও সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় এ উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে এবছর আলু চাষে বিঘাপ্রতি কৃষকের খরচ গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত । গত বছরের তুলুনা বিঘা প্রতি ১৫ থেকে ২০ টাকা উৎপাদন খরচ বেড়েছে।
কালাই উপজেলা উদয়পুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, এবার আমি ১৫ বিঘা জমিতে এষ্টোরিক জাতের আলু চাষ করেছি। প্রতি বস্তা আলুর বীজ কিনেছি ৪ হাজার টাকায়। গত বছরের চেয়ে এবার বিঘা প্রতি ১৫-২০ হাজার টাকা বেশি খরচ হচ্ছে।
এ উপজেলার পুনট ইউনিয়নের পশ্চিম নয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল জব্বার বলেন, আমি এবার পাঁচবিঘা জমিতে এ্যাস্টেরিক জাতের আলু লাগাচি।সার কিনতে গিয়ে ডিলারদের দোকানে অনেক ঘুরেও সরকারি মূল্যে সার না পেয়ে বাধ্য হয়েই বেশি দামে সার কিনে আলু চাষ করতে হচ্ছে।ফলে প্রতি বিঘায় খরচ পড়বে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। এরপর ও ভালো ফলনে পাওয়া আশা করছি। তবে শেষে লাভ হবে নাকি ,লোকসান হবে জানিনা না।
এ উপজেলার মাত্রাই ইউনিয়নের ইন্দাহার গ্রামের কৃষক জাহিদুল ইসলাম বলেন, আলু চাষে খরচ খুব বেশি হচ্ছে ।ব্যবসায়ীরা চালাকি করে, চড়া দামে সার আর আলু বীজ বিক্রি করেছে ।তেলের দামও বেশি । আলুর দাম বেশি না হলে ধার-দেনাগুলা পরিশোধ করতে পারব না ।
এ বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, আলু উৎপাদনের শীর্ষ কালাই উপজেলা। কৃষকদের আমরা আলু চাষের পাশাপাশি সরিষা চাষে উদ্বুদ্ধ করায় এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গত বছরেরর চেয়ে কম। যাতে সরিষা চাষ বেশি এ জন্য আমরা কৃষকদের প্রনোদনাও দেয়েছি। সরিষা চাষ বেশি হলে ভোজ্য তেলের উৎপাদন বাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category