• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

জয়পুরহাটের কালাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বাস্তবায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো.মোতালেব এবং সাইন্টিফিক অফিসার জসীম উদ্দীন।

এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নাহিদ নাজনীন ডেইজি, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লাহ, উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অফিসার প্রকৌশলী আল আমিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা সরকারি বিভিন্ন দপ্তরের ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। এর মধ্যে ছিলো উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ,কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, হাতিয়র কামিল মাদ্রাসা, ওমর কিন্ডারগার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি, কাকলি শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুল।

সবশেষে বিসিএসআইআর এর প্রতিনিধিবৃন্দ তাদের কার্যক্রম ও প্রযুক্তি বিষয়ক উপস্থাপনা করেন। প্রদর্শনী শেষে শ্রেষ্ঠদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category