মোঃ ফারুক হোসেন
“গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে ধারণ করে, এগিয়ে যাওয়ার প্রত্যয়ে” এবং “সবার আগে বাংলাদেশ এই দুটি প্রেরণাদায়ী স্লোগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনটি ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ উচ্চারণের মাধ্যমে শুরু হয়।
সভায় বক্তারা বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁরা “শহীদ জিয়া অমর হোক”, “জিয়া জিন্দাবাদ” এবং “তারেক রহমান জিন্দাবাদ” স্লোগানের মাধ্যমে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কালাই উপজেলা ওলামা দলের সভাপতি কাজী মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখা ওলামা দলের সদস্য মোঃ আশরাফুল জামান নয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান।
ত্রি-বার্ষিক এই সম্মেলনে আগামী দিনের সংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার উপর গুরুত্বারোপ করা হয়।