• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাই পুর এম ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসায় নবাগত অধ্যক্ষ যোগদান

দিনকাল বিডি ২৪ / ৩৩৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মো: ফারুক হোসেন কালাাই প্রতিনিধিঃ

জয়পুরহাট কালাই উপজেলার ১৯৫০ সালের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পুর এম ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসায় নবাগত অধ্যক্ষ হিসেবে মুফতি মোঃ সাহেব আলী যোগদান করেছেন।
এর আগে তিনি আক্কেলপুর ২০০৬ সালে গডোম্বা ডি এস ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে ১৩ বছর দায়িত্ব ছিলেন। এর পর মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ফিকাহ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে ৩ বছর দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে মাদ্রাসার কক্ষে যোগদান উপলক্ষে বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে নবাগত অধ্যক্ষকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুর এম ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসার মাদ্রাসার বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম (সাজু) ও সহকারী অধ্যাপক জুলফিকার হোসেন (দুলাল) ।

পরে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পুর এম ইউ সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি মোঃ গোলাম হাক্কানীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত অধ্যক্ষ মুফতি সাহেব আলী। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দেশে প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনার উপর গুরুত্বারোপ করে দায়িত্ব পালনকালে শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ছাইফুল ইসলাম সাদী, সদস্য মুনছুর রহমান, মতিন আকন্দসহ মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category