• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে বাসা বাড়ীতে চুরি

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে এক বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকা নিয়ে গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভূক্তভোগি অজ্ঞাত ৪/৫ জনের নামে কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে শহরের দক্ষিন বলিদাপাড়া গ্রামের তাঙ্গীর হোসেনের স্ত্রী নাজমা খাতুন জানায়, সকালে বিশেষ কাজে তিনি পাশের বাড়িতে গিয়েছিলেন।

এ সময় বাড়ীতে কেউ ছিল না। এ সুযোগে দু’টি মটরসাইকেলে চোরচক্রের ৪/৫ জন সদস্য বাড়ীতে প্রবেশ করে। তারা বসত ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক জানান, দিনের বেলাতে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। চোরচক্রের সদস্যদের আটকে চেষ্টা চরছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category