কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার(৩ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতীন্দ্র নারায়ণ গ্রামস্থ গুয়াবাড়ী ঘাট ব্রীজের নিচ থেকে পশ্চিম ফুলমতি গ্রামের মাদক কারবারি মোঃ শহিদুল (৩৫) ও মোঃ আবু হোসেন (৪০)কে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।