• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‘সবুজ করি কুড়িগ্রাম’ এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ২য় ধাপে বৃহস্পতিবার (৩ আগস্ট) কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজ ও নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ডিগ্রী কলেজে চারাগাছ বিতরণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, টিআই প্রশাসন বানিউল আনাম, কাঠালবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবেদ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক সহ কাঠালবাড়ি ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এছাড়াও নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, টিআই প্রশাসন বানিউল আনামসহ নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জেলা পুলিশের পক্ষ থেকে ‘সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচির মাধ্যমে চারাগাছ বিতরন করায় নাগেশ্বরী ইউএনও, পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান সহ সকলে কুড়িগ্রাম জেলা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা বলেন- নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের এটি একটি ভালো উদ্যোগ আমরা সকলে মিলে এই গাছগুলোর পরিচর্যা করবো।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, আমরা ইতিমধ্যে সবুজ করি কুড়িগ্রাম কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০ হাজার চারাগাছ বিতরণ করেছি, পাশাপাশি থানায় আগত সেবাগ্রহীতা, জেলখানা থেকে জামিনে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত নাগরিক, সংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে এই চারাগাছগুলি বিতরণ করছি এবং বিভিন্ন থানা এলাকায় রাস্তার পাশে চারাগাছ রোপণ ও তার পরবর্তী রক্ষণাবেক্ষণ, পরিচর্যা অব্যহত রেখেছি।
পুলিশ সুপার আরো বলেন, Climate Justice নিশ্চিত করার জন্য সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অহর্নিশ পরিশ্রম করে যাচ্ছন। প্রতি ইঞ্চি জমিকে প্রোডাকটিভ করার নির্দেশনা দিয়েছেন। নাগরিক হিসাবে আমাদের এই ধরনীকে উপযোগী রাখতে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। তাছাড়া পুলিশ হিসাবে আমরা মনে করি, যারা প্রকৃতির সাথে, প্রকৃতিকে নিয়ে Neuro-balanced being হিসাবে জীবন যাপন করে, তারা অপরাধ প্রবণ হয়না। গাছ লাগানো, বইপড়া ইত্যাদি ইতিবাচক অপশনসমূহকে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে, নেতিবাচক কাজসমুহ যেমন, মোবাইল আসক্তি, জুয়া, নেশা আসক্তি কমে যাবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি ‘সবুজ করি কুড়িগ্রাম’ কর্মসূচীর মাধ্যমে সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা কুড়িগ্রাম জেলাকে জলবায়ু সহিষ্ণু আপরাধহীন সমাজে রুপান্তর করতে সক্ষম হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category