• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

কুড়িগ্রামে চারণকবি রাধাপদ রায়কে মারধরের ঘটনায় মূল আসামি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৯৬ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সামাজিক সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি যেকোনো ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ কুড়িগ্রাম সার্বক্ষণিক নিরলসভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাধাপদ রায় পূর্ব বিরোধের জেরে পার্শ্ববর্তী গ্রামের মো: রফিকুল ইসলাম ও মো: কদুর রহমান কর্তৃক মারধরের শিকার হন। রাধাপদ রায়ের সন্তান শ্রী যুগল রায়ের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সাড়া প্রদান করে জেলা পুলিশ। পুলিশ ঘটনা অবগত হওয়ার সাথে সাথেই ঘটনা নিয়ে তদন্ত ও আসামি গ্রেফতারের চেষ্টা শুরু করে। জেলা পুলিশের চৌকস পুলিশ সদস্যদের অবিশ্রান্ত পরিশ্রম, নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনার এজাহারনামীয় মূল আসামি মো: রফিকুল ইসলামকে তথ্যপ্রযুক্তি সহ সার্বিক প্রচেষ্টার মাধ্যমে কুড়িগ্রাম শহর আজ দুপুরে গ্রেফতার করেন।

ঘটনার বিষয় পূর্ণাঙ্গ না জেনে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে ঘটনাটিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রচেষ্টা হিসেবে প্রচার চালায়। তদন্ত, আসামি গ্রেফতার এবং জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের এই অপচেষ্টা দ্রুতই রুখে দিতে সমর্থ হয় কুড়িগ্রামের সম্মানিত নাগরিক ও পুলিশ। প্রকৃতপক্ষে এটি সাম্প্রদায়িক কোন বিষয় না, এটি পারস্পরিক তুচ্ছ একটি বিরোধের ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনা।

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, মূল আসামি মো: রফিকুল ইসলামকে তথ্যপ্রযুক্তি সহ সার্বিক প্রচেষ্টার মাধ্যমে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category