• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে ছিটমহল বিনিময়: ঐতিহাসিক মানবিক অর্জন’ শীর্ষক আলোচনা সভা

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
২০১৫ সালের ১ লা আগষ্ট বাংলাদেশ-ভারতের ১৬২ টি ছিটমহল বিনিময় হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বন্ধুপ্রতীম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিটমহল চুক্তির আলোকে এই ঐতিহাসিক মানবিক অর্জনকে স্মরণ করতে উদ্দীপন, বিএসসিএসএস ও উত্তরবঙ্গ জাদুঘরের ত্রয়ী আয়োজনে আজ কুড়িগ্রামে শেখ রাসেল অডিটোরিয়ামে ‘ছিটমহল বিনিময়: ঐতিহাসিক মানবিক অর্জন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএসসিএসএসের নির্বাহী পরিচালক ড. মিহির কান্তি মজুমদার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি জাফর আলী।
উত্তরবঙ্গ জাদুঘরের নির্বাহী ট্রাস্টি ও পাবলিক প্রসিকিউটর(পিপি) এস এম আব্রাহাম লিংকনের সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. তুহিন ওয়াদুদ, বক্তব্য রাখেন উদ্দীপনের নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু ও সঞ্চালনা করেন অনুপম কুমার।

উপস্থিত সকলেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই মানবিক অর্জনকে বিশ্বফোরামে তুলে ধরার আহবান জানান। ছিটমহল বাসিরা বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আমৃত্যু কৃতজ্ঞতার বন্ধনে আবন্ধ করেছেন।দীর্ঘদিনের বঞ্চনা-অপমান আর বন্দীত্বের এই অবসান বিশ্বশান্তির মানসপটে এক অতুলনীয় মানবিক অর্জন।

অনুষ্ঠানে কুড়িগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির সদস্য, উন্নয়ন কর্মী, সাংবাদিকসহ ছিটমহলের নেতৃত্ব ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category