• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে বাল্যবিবাহ, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে জেলা পুলিশের জনসচেতনতামূলক সভা

দিনকাল বিডি / ১৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের প্রত্যন্ত চরের নাগরিকদের সাথে বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়া প্রতিরোধে জেলা পুলিশের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩১ মে) বেলা ১১ টায় যাত্রাপুর ইউনিয়নের প্রত্যন্ত চরে ফ্রেন্ডশিপের আয়োজনে মাদক,জুয়া,যৌন নিপীড়ন,নারী নির্যাতন,বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা গ্রহনের বিষয়ে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম উপস্থিত সম্মানিত নাগরিকদের সামাজিক অপরাধ দমন, সামাজিক সমস্যার সমাধান ও উন্নয়নমূলক কর্মকান্ড অংশগ্রহণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান এবং সকলে সম্মিলিত ভাবে সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তরান্বিত করতে চর এলাকায় বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জুয়া সহ সকল প্রকার অপরাধ দমনে সকলকে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।
সভায় উপস্থিত জেলা লিগ্যাল এইড অফিসার লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করেন এবং চর এলাকার বিশেষকরে যে সকল সম্মানিত নাগরিকদের মামলা চালানোর সামর্থ্য নেই তাদের বিনা পয়সায় সরকারি অর্থায়নে উকিল নিয়োগের মাধ্যমে মামলা পরিচালনা করার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন। এছাড়াও ফৌজদারী বিষয় হওয়ার উপক্রম হলে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে মিমাংসাযোগ্য ক্ষেত্রে দুই পক্ষকে ডেকে সমাধান করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোছাঃ শারমিন আক্তার, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, ফ্রেন্ডশিপ সু-শাসন প্রকল্পের সিনিয়র রেজুনাল ম্যানেজার মোঃ নাইম কামরান, যাত্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল গফুর, কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম আর সাঈদ সহ জেলা পুলিশ ও ফ্রেন্ডশিপসহ সম্মানিত নাগরিকবৃন্দ।

অপরদিকে ঢুষমারা থানার প্রত্যন্ত চরে ঢুষমারা থানা পুলিশের আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি ও সম্মানিত নাগরিকদের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এ সময় প্রত্যন্ত চর এলাকার সম্মানিত নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত ও মাদক,জুয়া,যৌন নিপীড়ন,নারী নির্যাতন,বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ/অবক্ষয় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরহাদ হোসেন, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব ফকির, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নটারকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জহুরুল হক সহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও সম্মানিত নাগরিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category