• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কুড়িগ্রামে মাদকসহ গ্রেফতার ৬

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১২ বোতল বিদেশি মদ, ২১ পিস ইয়াবা ও ১.২০ গ্রাম হেরোইনসহ পৃথক দু’টি অভিযানে ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার ভোরে কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢালুয়াবাড়ি গ্রাম থেকে সাহেবের খাস গ্রামের মাদক কারবারি মোঃ রাশেদুল ইসলাম (৩০), পাইকের ছড়া গ্রামের মোঃ সবুজ হোসেন ওরফে রিপন (২৩), মোঃ সাজু মিয়া (২৩) ও ঢালুয়াবাড়ী গ্রামের মোছাঃ ফুলতি বেগম (৩২)কে ১২ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে নাগেশ্বরী পৌরসভার শহীদ মিনার সংলগ্ন নাগেশ্বরী থেকে বেরুবাড়ি এলাকা থেকে বোয়ারেরডারা গ্রামের একাধিক মামলার আসামী মাদক কারবারি মোঃ রাজ্জাকুল (২৬) ও বানিয়া পাড়া গ্রামের মোঃ ফরিদুল ইসলাম (৩৬)কে ২১ পিস ইয়াবা ও ১.২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category