• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলা

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি!!!
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় মুজিবুল হক নামে এক আইনজীবীকে বেধড়ক পিটিয়ে আহত করে দুর্বৃত্ত দুষ্কৃতিকারীরা।

জানা গেছে, হামলার সময় নির্বাচন উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার, চেয়ার ও নির্বাচনী অস্থায়ী ক্যাম্পগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকজন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারেও হামলা চালানো হয়। ১৫ থেকে ২০ জন দুষ্কৃতিকারী লাঠি সোটা নিয়ে হঠাৎ আদালত চত্বরে প্রবেশ করে প্রকাশ্যে এই ঘটনা ঘটালেও হামলাকারী ও ইন্দন দাতাদের পরিচয় নিয়ে মুখ খুলছেন না আইনজীবীরা।

তবে আইনজীবীদের অভিযোগ আগামী ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থন্বেষী মহল এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। এদিকে এঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category