• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশুর দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর দুই শিশুর সন্ধানে ফায়ার ব্রিগেড ও স্থানীয় জেলেরা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছে। তবে খুলনা থেকে ডুবুরি দল আসার পর মূল অভিযান শুরু হবে।

শনিবার (৭ মার্চ ) দুপুর ২ টার দিকে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়া ঘাটে গোসেলে নামে চার কন্যা শিশু।

তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু নদীর স্রোত তাদের (শিশুদেরে ) ভাসিয়ে গভীর নদীতে নিয়ে যায়। খেয়া ঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দুই কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে।

কিন্তু ফারুকের মেয়ে তাইফা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া (৮) নদীর পানিতে তলিয়ে যায়।

ডিঙ্গি নৌকার মাঝিরা সামিয়া (৬) ও সুমায়য়া (৮) নামের দুই শিশুকে জীবিত উদ্ধার করে।

নিখোঁজ ও উদ্ধার হওয়া শিশুরা সবাই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামী বাসিন্দা এবং একে অপরের আত্মীয়।

শিশুদের নিখোঁজের খবর শুনে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনা স্থলে পৌচ্ছে নদীতে মাছ ধরার জাল নামিয়ে তল্লাসী শুরু করেছে। তাদের সহযোগিতা করছে স্থানীয়রা।

উদ্ধার হওয়া শিশু সামিয়া জানান, তারা চারজন একসাথে নদীতে গোসলে নামে। তারা সাঁতার দিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে যাচ্ছিলো। এসময় নদীর স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। তারা সবাই ডাঙ্গায় ওঠের চেষ্টা করছিলো। কিন্তু অন্যরা ভেসে গেছে।

জীবিত দুই শিশুকে উদ্ধার করা ডিঙ্গি নৌকার মাঝি আব্দুর রশিদ বলেন, বেলা আড়াইটার দিকে নদীর ওসমানপুর ঘাটে শিশুদের সাঁতার কাটতে দেখেন। যাত্রী নামিয়ে তিন শিশুদের ভেসে যেতে দেখেন। তিনি দ্রুত নৌকা নিয়ে গিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। অপর এক শিশুকে পানিতে ডুবে যেতে দেখেছেন।

নিখোঁজ তাইফার খালাতো বোন আয়শা জানান, চার শিশু একসাথে নদীতে গোসেলে আসে। তারা সবাই একসাথে নদীতে ভেসে যায়। নৌকার মাঝিরা দুই শিশুকে উদ্ধার করলেও তার খালাতো বোন তাইফা সহ দুই জনের সন্ধান মেলেনি। তারা জীবিত অথবা মৃত স্বজনের জন্য অপেক্ষা করছেন।

এ ব্যাপারে খোকসা ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স খোকসা ইউনিটের লিডার রওশন আলী জানান, উদ্ধার হওয়া জীবিত শিশুদের বক্তব্য মতে দুই শিশু নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে নিখোঁজ এক মেয়ে শিশুর পাজামা উঠে এসেছে। খলনা থেকে ডুবুড়ি দল রওনা হয়েছে। রাত ৮টা নাগাদ তাদের এসে পৌঁছানোর কথা রয়েছে। আলোর ব্যবস্থা করা গেলে নিখোজ শিশুদের উদ্ধারে অভিযান করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category