• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

দিনকাল বিডি / ১৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের চৌড়হাস এলাকা থেকে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলটি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। সেখানে হয় সংক্ষিপ্ত সমাবেশ।

উক্ত সমাবেশের সদর উপজেলা জামায়াতে আমীর মওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর আবুল হাশেম, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি পদপ্রার্থী আমীর হামজা, কেন্দ্রীয় শূরা সদস্য ফরহাদ হোসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমীর এনামুল হকসহ জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। দেশে এখন কোন সংবিধান নাই। দেশ চলছে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খার ভিত্তিতে। তাই আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। পাশাপাশি পি আর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া এদেশে কোন নির্বাচন হবে না।

এছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত ইসলামির নেতারা। সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category