• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

বাঘায় সড়ক দুর্ঘটনায় বিএনপির এক নেতা নিহত

দিনকাল বিডি / ৩২৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজার এলাকায় অটোভ্যান- মোটরসাইকেল সংঘর্ষে বিএনপির নেতা শাহিনুর রহমান (৩৮) নিহত হয়েছে। তিনি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে ও মনিগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক। শনিবার(২৫ আক্টোবর) সকালে মনিগ্রাম বাজারে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান শনিবার সকাল ৯ টায় (ঈশ্বরর্দী-বানেশ্বর) আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মনিগ্রাম বাজারে পৌঁছালে,সেখানে দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত অটো ভ্যানগাড়ি ধাক্কা দেয়। এসময় মাথায় লেগে গুরুতর আহত হন শাহিনুর। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে মারা যান তিনি ।
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুস সামাদ মুকুল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন। বিএনপির নিবেদিত শাহিনুর রহমানের শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির নেতারা।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, এ ঘটনায় হযরত আলী পিন্টু বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category