• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় বিপদজনক ভটভটি ঃ মোটরসাইকেলে পাশ কাটিয়ে যাওয়ার সময় ছিটকে পড়ে সেনা সদস্য আহত,নেওয়া হলো ঢাকার সিএমএইচ হাসপাতালে

দিনকাল বিডি / ২৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় চলন্ত মোটরসাইকেল থেকে ভটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত সেনা সদস্য সজিব হোসেন(২৭)কে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সেনা সদস্য বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা মাঝপাড়া গ্রামের জোবেদ আলীর ছেলে।
শনিবার(১৩-০৯-২০২৫) বাঘা উপজেলার তেথুলিয়া-দিঘা সড়কের অমরপুর গ্রামের আফসার-লক্ষীর বাড়ির সামনে বাক ঘোরার সময় মোটরসাইকেল থেকে ভটভটির চাকার নীচে পড়ে যান সজিব। এসময় পেটের উপর ভটভটি চাকার পড়ে নাড়ি-ভুড়ি বের হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় পল্লী চিকিৎসক সহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে তেথুলিয়া-দিঘা সড়ক হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। একই দিকে যাচ্ছিল খড়ি বোঝাই ভটভটি। পাশ কাটিয়ে যাওয়ার সময় ভটভটির ধাক্কায় চাকার নীচে পড়ে যায় সজিব। এসময় পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়া অবস্থায় তাকে উদ্ধার করে কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্টে পাঠান স্থানীয়রা। ঘটনার পর ভটভটি চালকসহ হেলপার পালিয়ে যায়।
সজিবের চাচাতো ভাই সাকিল হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোরের লক্ষনবাড়িয়া শ্বশুর বাড়ি যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে আহত হন। কাদিরাবাদ কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,ভটভটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান,সজিব হোসেন- ৯৯ ব্রি গ্রেড পদ্মা সেনানিবাসে কর্মরত বলে জানতে রেছেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category