• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় বিএনপির সার্চ কমিটি গঠন নিয়ে দু’পক্ষের গোলাগুলি, আহত ৩

দিনকাল বিডি / ৯৯১ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে।

গতকাল (মঙ্গলবার, ১৭ জুন) গেল রাত সাড়ে ৯টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলমের অনুসারী মিঠু ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলীর অনুসারী শামসুলের কর্মীরা বৈঠকে বসেন।

কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। একপযার্য়ে স্থানীয় বিএনপি নেতা মিঠু ও শামসুলের কর্মী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।

পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে ইউনিয়ন এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category