• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে ইয়াবা ও গাঁজাসহ আটক- ৪

দিনকাল বিডি / ১৮০ Time View
প্রকাশঃ বুধবার, ১২ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৭ কেজি ৯’শ গ্রাম গাঁজা ও ১০৬ পিস ইয়াবাসহ কুখ্যাত ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বালারহাট বাজার এলাকা থেকে মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য নিয়ে মিয়াপাড়া বাজারে আসলে পুলিশ গাড়িটি থামানোর জন্য সংকেত দেয়। গাড়ীতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ী রেখে পালানোর চেষ্টাকালে ফুলবাড়ী উপজেলার ৩ জন কুখ্যাত মাদক কারবারি পশ্চিম ফুলমতি গ্রামের মোঃ সবুজ মিয়া (২১), কুরুষা ফেরুষা গ্রামের মোঃ শামীম হোসেন (২০) ও কবির মামুদ গ্রামের মোঃ সজীব মিয়া (৩০) দের আটক করে এবং গাড়ি তল্লাশি করে ০৭ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ৫নং ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ রাবাইতারী গ্রাম হতে ফুলবাড়ীর দক্ষিণ রাবাইটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নুর ইসলাম শেখ (৩১)কে ১০৬ পিস ইয়াবাসহ আটক করা হয়।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, অভিযানে উদ্ধারকৃত মাদক, জব্দকৃত মাদক বিক্রির অর্থ, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসসহ গ্রেফতারকৃত আসামীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করে তরিত সাজা নিশ্চিত করতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category