• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম বুধবার সকালে নাগেশ্বরী থেকে ফুলবাড়ী রোডের মফিজের মোড় এলাকা থেকে ফুলবাড়ী অনন্তপুর কদমতলা এলাকার মাদক কারবারি আলমগীর হোসেন (৩৫)কে ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৬ ডিসেম্বর রাতে ফুলবাড়ী উপজেলার ২ নং শিমুলবাড়ী ইউনিয়নের জকুরতল বকুলতলা নামক স্থানে একটি ব্যটারি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং অটোরিকশাটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে নাগেশ্বরী ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category