• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে ৩৬৩ জনকে সেবা প্রদান

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত নভেম্বর মাসে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে ৩৬৩ জন সেবা প্রার্থীকে সেবা প্রদান করা হয়েছে।

সুত্র জানায়, পুলিশের নিকট অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক এবং মানবিক সাড়া প্রদানে স্বামী-স্ত্রীর মধ্যে ১৯টি বিরোধ মীমাংসা, ১৯ জন শিশু এবং ভিকটিমকে উদ্ধার করে তাদের মা ও পরিবারের নিকট প্রদান, জমিজমা সংক্রান্তে বিজ্ঞ আদালতে তদন্তের অনুমতির জন্য ১৮ টি আবেদন, ১৫৬ টি জমিজমা, প্রতারণা , টাকা-পয়সা সংক্রান্ত, ভয়-ভীতি,পারিবারিক কলহ ও বিরোধ নিষ্পত্তি করা হয়। এছাড়াও পুলিশের সহযোগিতায় বিভিন্ন ধরনের সনদপত্র, আইডি কার্ড ও দুস্থ ভাতার কার্ড,রেশন কার্ড, চেকের পাতা, জাতীয় পরিচয়পত্র হারানো বিষয়ে ৭৮ টি সাধারণ ডায়েরি ও পরামর্শ প্রদান করা হয়। ডেস্ক অফিসারের নিকট সেবা প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে যৌতুকের জন্য মারপিটের মামলা ৭ টি, যৌন-নিপীড়ন ও ধর্ষণের চেষ্টার মামলা ৩ টি, মারপিট, চুরি, ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি বিষয়ে মামলা ২ টি মামলা রেকর্ড করা হয়। অপহরণ মামলা ৭ টি, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর আহত করায় মামলা ১ টি, মোবাইল হারানো সংক্রান্তে ৭ টি জিডি,বিকাশে ভুল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ৪ টি, নিখোঁজ ব্যক্তি সংক্রান্তে জিডি ২ টি, ধর্ষন মামলা ৩ টি, ইভটিজিং ১টি সহ ওয়ারেন্ট তামিল ও মাদক বিষয়ক তথ্য গ্রহণ এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডেস্ক অফিসার অভিযোগকারী এবং তদন্তকারী কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে স্থানীয় সকলের সহযোগিতায় অভিযোগ সংক্রান্তে সর্বোচ্চ দ্রুততার সাথে আইনগত ও মানবিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category