• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি পুলিশের শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ।

শনিবার (৯ মার্চ) সকালে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষ্যে পুলিশ লাইন্স কুড়িগ্রামের পুলিশ মেমোরিয়াল স্মৃতি ফলকে গার্ড অব অনার প্রদান করেন কুড়িগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল। এরপর জেলা পুলিশ পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যবৃন্দ ও কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্যের পরিবারের সদস্যবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়া শেষে কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মাঠে পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দেশের তরে দশের তরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যবৃন্দের অনেকেই তাদের সন্তান/বাবা/স্বামী/ভাই দের কর্মক্ষেত্রে বিভিন্ন বীরত্বগাথার স্মৃতিচারণ করেন।শহীদ কনস্টেবল সাজেদুরের বাবা বলেন, শুধু বেতন ভাতার জন্য আমার ছেলে পুলিশের চাকরী করেনি, আমাদের ছেলেরা দেশের জন্য, দেশের মানুষের জন্য সেবার ব্রতে চাকরী করে জীবন উৎসর্গ করেছে।

সেই অব্যাহত গতিধারায় কুড়িগ্রাম জেলার ৩৩ জন বীর সদস্য দেশমাতৃকার অম্লান বদনে জীবন উৎসর্গ করেছেন। স্মৃতিচারণ শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষে কর্তব্যরত অবস্থায় জীবনদান কারী বীর পুলিশ সদস্যদের পরিবারের হাতে হৃদয়ের গহীন থেকে সামান্য উপহার ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category