• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে ভূটানের রাজার আগমন উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা ব্রিফিং

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এঁর আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ কুড়িগ্রাম জেলা সফরে আসবেন ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

ভূটানের রাজার কুড়িগ্রাম আগমন উপলক্ষ্যে বুধবার(২৭ মার্চ) সকাল ১১ টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

কুড়িগ্রামে ভূটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে কুড়িগ্রাম সফরে আসবেন ভূটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তাঁর এই সফরকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা পুলিশ কয়েক স্তরের ভিভিআইপি নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ ভিভিআইপি নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।

নিরাপত্তা ব্রিফিংয়ে বিভিন্ন জেলা ও রিজার্ভ ফোর্স থেকে আগত পুলিশ সদস্য, গোয়েন্দা সদস্য ও ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা থেকে আগত সিনিয়র পুলিশ অফিসাররাও নিরাপত্তা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category