• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কেন্দ্রীয় বিএনপি নেতার উদ্যোগে মান্দায় কৃষকদের মাঝে খাবার স্যালাইন,কলা,বিস্কুট ও পানি বিতরণ

দিনকাল বিডি / ৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিনের উদ্যোগে কৃষকদের মাঝে খাবার স্যালাইন,কলা,বিস্কুট ও পানি বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার পরানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। এর আগে গত সোমবার দিনব্যাপী উপজেলার মান্দা,ভারশোঁ ও তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন,মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেলাল, এ্যাড. মিজানুর রহমান ও সিদ্দিক হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পলাশ কুমার এবং যুগ্ম আহবায়ক মাইনুর ইসলাম প্রমূখ।

এছাড়াও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য শামীনূর রহমান,জেলা কৃষক দলের সদস্য ফজলুর রহমান বাবুল, উপজেল কৃষকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা,পরানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পরানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নান্টু,সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, পরানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন,বলেন,খাদ্যে স্বনির্ভর,উন্নত কৃষি ব্যবস্থা,নতুন কর্মক্ষেত্র তৈরী একটি উন্নত ও আধুনিক মান্দা উপজেলা বিনির্মানে লক্ষ্যে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মান্দা উপজেলার ৩ নং পরানপুর ইউনিয়নে ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন,কলা,বিস্কুট ও পানি বিতরণ করা হয়েছে। এর আগে মান্দা,ভারশোঁ ও তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category