• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ভুয়া প্রতিষ্ঠান খুলে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব

    )। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) রাতে খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিন প্রতারককে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। আটককৃতদের বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (০১ মার্চ) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না।
    আটককৃতরা হলেন, বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোঃ আব্দুল আলী ফকির(৫০) ও তার সহযোগী চিতলমারী উপজেলার মোঃ আরিফ (৪২) এবং ঝালকাঠি সদর উপজেলার মোঃ হারুন হাওলাদার(৬২)। এদের মধ্যে মোঃ আব্দুল আলী ফকিরের নামে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
    র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, মোঃ আব্দুল আলী ফকিরসহ আটককৃতরা র্দীঘদিন যাবৎ ভিন্ন ভিন্ন ছদ্মনাম ব্যবহার করে প্রতারণা করে আসছেন। তারা আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ, আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে কয়লা বিক্রির কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
    তারেক আনাম বান্না আরো বলেন,এই চক্রের মূলহোতা মোঃ আব্দুল আলী ফকির নিজেকে উক্ত ভুয়া প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় প্রদান করে স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিতেন। তারা ব্যবসায়ীদের প্রতারিত করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ গড়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের রামপাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category