সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ( ১ কেজি ৫৫৬ গ্রাম ওজনের ১৩পিস স্বর্ণের বারসহ কামরুজ্জামান কামরুল (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় থেকে তাকে আটক করা হয়। আটক কামরুল শার্শার গোগা গ্রামের কুদরত উল্লাহের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান,গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাবে। ওই সময় গোগা ক্যাম্পের একটি টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ৩৮ আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোগা গ্রামস্থ গোগা বাজার হতে দক্ষিন দিকে জব্বারের মোড় নামকস্থানে অভিযান পরিচালনা করে।
এসময় তার দেহ তল্লাশি করে কোমরে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩ পিস স্বর্ণেরবার পাওয়া যায়। যার ওজন ১কেজি ৫৫৬ গ্রাম।
উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ১কোটি ৩১ লাখ ৭৯হাজার ৩শত ২০ টাকা। এবং আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আর উদ্ধরকৃত স্বর্ণের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হবে বলে তিনি জানান।