• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই….খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে হলে সবার আগে দেশের কৃষি বিভাগর উন্নতি ঘটাতে হবে। একমাত্র কৃষি বিভাগই পারে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে। তাই প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের উদ্দেশ্যে বলেছেন বসত ভিটার আনাচে কানাচে এক ইঞ্চি জায়গাও যেন পতিত পড়ে না থাকে। বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন দেশ ভবিষ্যতে যাতে খাদ্য বহি:বিশে^ রপ্তানি করা যায় সে লক্ষে কৃষি সমাজকে কাজ করে যেতে হবে। আর এজন্য সরকার কৃষকদের মাঝে অতি সহজে সার,বীজ পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে। প্রয়োজনে বিভিন্ন ফসল চাষাবাদে ভুর্তুকী দিয়ে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি সরবরাহ এমনকি বিনা মূল্যে কৃষি প্রণোদনা দিয়ে চলেছে। তাই দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে কৃষির বিকল্প নেই।

রবিবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত কৃষদের লক্ষ করে প্রধান অতিথি হিসেবে তিনি কথাগুলি বলেন। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এর সভাপতিত্তে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসা: শাপলা খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান,নঈমুদ্দীন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মাসুদ রেজা সারোয়ার হোসেন প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন। এর পর প্রধান অতিথি দুপুর ১২টার দিকে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেন। বেলা ২টা ৩০মিনিটে উপজেলা হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং বিকেল সাড়ে ৩টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল খেলার শুভ উদ্বোধন ঘোভনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category