• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

খুলনায় ৩দিন ব্যাপী এডাব-এর এডভোকেসী ও লবিং প্রশিক্ষণ শুরু

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ রবিবার, ২ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
খুলনায় ৩দিন ব্যাপী এডাব-এর এডভোকেসী ও লবিং প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে নয় টায় এনজিও ফোরাম আঞ্চলিক কার্যালয়, খুলনায় এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ-এডাব খুলনা জেলা শাখা কর্তৃক আয়োজিত “ এডভোকেসী ও লবিং” প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) মোঃ হুসাইন শওকত। এডাব খুলনা জেলা কমিটির সভাপতি ও মাসাসের-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডাব কেন্দ্রীয় সচিবালয়ের কর্মসূচী পরিচালক কাউসার আলম কনক, প্রশিক্ষক সুবিনয় দত্ত, এডাব খুলনা বিভাগের সমন্বয়কারী মো: রেজাউল করিম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্ন্য়নে সরকারের পাশাপাশি এনজিওদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে খুলনা জেলায় আর্থ-সামাজিক উন্নয়নে এনজিও সমূহের প্রচুর অবদান রয়েছে। বর্তমান সময়ে তথ্য হলো একটি শক্তি, আর একটি প্রশিক্ষণের মাধ্যমে এই তথ্যের আদান-প্রদান ঘটে। সুতরাং এডভোকেসী ও লবিং” -এর মত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশিক্ষণ আয়োজন খুবই সময় উপযোগী । এনজিও সমূহের মধ্যে সমন্বয় সাধন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহায়তা করা এবং সংগঠনের দক্ষতা বৃদ্ধিতে এডাব-এর কর্মসূচিকে তিনি সাধুবাদ জানান। প্রশিক্ষণ লব্দ এই জ্ঞান খুলনা উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ প্রশিক্ষণে খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, বাগেরহাট ও খুলনা জেলার এডাব এর সদস্য সংস্থা থেকে ২৬ টি এনজিও’র প্রতিনিধি অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category