• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

খড়ির ঘরে আগুন দিয়ে প্রতিবেশীকে ফাঁসানোর প্রতিবাদে বৈষম্য বিরোধী সংগঠকের পক্ষে সাংবাদিক সম্মেলন

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার নাচোল ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিজ খড়ির(জ্বালানী) ঘরে গভীর রাতে আগুন লাগাকে কেন্দ্র করে প্রতিবেশীকে ফাঁসানো, জীবন নাশের হুমকী ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকের পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নাচোল জেলা পরিষদ ডাক বাংলোয় ভুক্তভুগির পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভুগি মাইদুর রহমানের ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলসান থানার সংগঠক রেজুয়ান আহমেদ নাইম। তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার পিতা উপজেলার সদর ইউপির খেসবা গ্রামের খেসবা মৌজার সরকারী খাস খতিয়ানভুক্ত ১২৮৭ দাগে প্রায় ০.০১১(একর) জমি মাইদুর রহমানের নামে বন্দোবস্ত পান। প্রতিবেশী সোহবুল হকের ছেলে আনারুল ইসলাম জোরপূর্বক তার পিতার নামে বন্দোবস্ত জমির প্রায় ৫ফিট দখল করে ও ১২৮৮ সরকারী রাস্তার জমির মধ্যে একটি পাকা ঘর নির্মান করার চেষ্টা করে।

তার পিতার নামে বন্দোবস্ত জমিতে অবৈধভাবে ৫ ফিট ভিতরে ঘর নির্মান কাজে বাধা দিলে তার পিতা-মাতাকে সোহবুলের ছেলে আনারুল, মনিরুল ও গোলাম মোস্তফা(মন্টু) অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকী দেয়। এরই প্রেক্ষিতে তার পিতা গত ২৫ এপ্রিল নাচোল থানায় একটি সাধারণ ডাইরী করেন ও বিষয়টি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে অবহিত করেন। এসি ল্যান্ড তাৎক্ষনিক ইউনিয়ন ভূমি সহকারীকে ঘটনাস্থলে পাঠিয়ে সরকারী খাস জমিতে ঘর নির্মান কাজ বন্ধ করেন।

এছাড়া ভুক্তভুগির পরিবারের সাথে সোবুলের পরিবারের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত দ্ব›দ্ব চলে আসছে। তাই সোহবুলের ছেলেরা পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানার সংগঠক রেজুয়ান আহমেদ নাইম এর পরিবারকে মিথ্যা অভিযোগে হয়রানীমূলক ও বানোয়াট সংবাদ নিকট আত্মীয়কে দিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার চালিয়ে আসছে। সংবাদ সম্মেলনে রেজুয়ান আহমেদ নাইম এর পিতার নামে ২০১৭ সালে প্রতিবেশী এনামুল হক এর নিহতের ঘটনার সাথে ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের সাথে জড়িয়ে যে মিথ্যা প্রচারনা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ্য নিরেপেক্ষ তদন্তের জন্য আইন প্রয়েগকারী সংস্থার প্রতি আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category