• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধি করতে হবে; আরএমপি পুলিশ কমিশনার

দিনকাল বিডি / ৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গণপরিবহনে যৌন হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতিতেই রাজশাহী মেট্র্রোপলিটন পুলিশ অটুট রয়েছে বলে জানিয়েছেন, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় মেট্র্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা জানিয়েছেন তিনি।
এসময় পুলিশ কমিশনার বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। গণপরিবহন ও পাবলিক প্লেসে যৌন হয়রানির অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা সজাগ রয়েছে। এক্ষেত্রে ড্রাইভার ও হেল্পারদের প্রশিক্ষণ, বিভিন্ন পাবলিক প্লেসে সিসিটিভি স্থাপন এবং গণপরিবহনে প্যানিক বাটন স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।
সভায় মেট্রোপলিটনের সড়ক পথে শৃঙ্খলা রক্ষা, বিধি মোতাবেক রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্র্রেশন প্রদান এবং ফিটনেসহীন যান চলাচল ও চাঁদাবাজি বন্ধসহ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নির্দেশনা দেন পুলিশ কমিশনার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ
নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, বিআরটিএ-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এএসএম কামরুল হাসান।
আরও উপস্থিত ছিলেন, ব্রাক রাজশাহীর প্রধান কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক ও পঙ্কজ কুমার বিশ্বাস (এফসি) সহ পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category