• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কে জেতাতে অনেক অপকর্ম করেছি

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

জেলা প্রতিনিধি ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :
গত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চট্টগ্রাম ১ মীরসরাই আসনে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর পুত্র মাহবুবুর রহমান রুহেলকে জেতাতে অনেক অপকর্ম করেছি’ বলে মন্তব্য করা উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূইয়া শাস্তির মুখে পড়ছেন। বুধবার তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এর লিখিত জবাব দিতে হবে।

উক্ত আওয়ামী লীগ নেতা কে উদ্দেশ্য করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থী। শিষ্টাচার বহির্ভূতভাবে প্রদত্ত আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায়, আপনার বিরুদ্ধে কেনো শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা সহ আপনার লিখিত জবাব আগামী উল১৫ (পনেরো) দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১ /এ, সড়ক-৩ /এ, ধানমন্ডি, ঢাকা) প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের এক কর্মী সভায় তিনি ৭ জানুয়ারির নির্বাচন ও স্থানীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে সেখানে তিনি বলেন, ‘গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান মাহবুব উর রহমান রুহেলকে জেতানোর জন্য আমরা অনেক অপকর্ম করেছি। আগামী ৮ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে সেই রকম কোনো অপকর্ম ছাড়া ভোটকেন্দ্র খোলা রাখবো।’ তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে সমালোচনার ঝড় ওঠে।

আর এর তার বিরুদ্ধে এমন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে দলের একাধিক জন জানিয়েছেন। বিষয়টি নিয়ে শুধু মীরসরাই-ই নয় পুরো চট্টগ্রাম জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category