গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যে পটুয়াখালীর গলাচিপায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে গলাচিপা থানা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় গলাচিপা থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোণিত কুমার গায়েনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই মো. মহসিন হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মোর্শেদ তোহা, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহজাহান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবুল কালাম আজাদ, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, সুশীল সমাজ, ব্যবসায়ী, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।